• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

লালমনিরহাট, ৪ সেপ্টেম্বর।। লালমনিরহাটে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হারাটি ইউনিয়নের তালুক হারাটি চান্দের বাজার এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মৃত শিশুরা হলো, সদর উপজেলার তালুক হারাটি গ্রামের মুকুল মিয়ার সন্তান শাহজালাল (৪) ও তার ফুপাত বোন পাশের কাজির চওড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে মরিয়ম আক্তার মিতু (৫)।

হারাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস ছাত্তার বলেন, ফুপাতো বোন মরিয়মকে নিয়ে বিকেলে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় শিশু শাহজালাল। এসময় তারা পানিতে ডুবে মারা যায়। সন্ধ্যায় পুকুরে তাদের দু’জনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ