• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় ইউপি সদস্যসহ দুই জন গ্রেফতার

Arrest-2সিসি নিউজ: ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ভাংচুর ও সহিংসতার অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের পরিষদের ৪নং ওর্য়াডের ইউপি সদস্য আব্দুর রহমান (৩৫) খালিশা চাপানী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ডিমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আব্দুর রহমান  ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের মৃত জামাল উদ্দিনের ছেলে ও ঐ ইউনিয়নের ৪নং ওর্য়াডের ইউপি সদস্যা ও বিএনপির সক্রিয় কর্মী। এবং মিনহাজ খালিশাচাপানী ইউনিয়নের  ছোটখাতা গ্রামের সেয়দ আলী মাষ্টারের ছেলে ও ওই ইউনিয়নের ২নং ওর্য়াড ছাত্রদলের সভাপতি। এদের বিরুদ্ধে দশম সংসদ নির্বাচনের আগের ও ভোট গ্রহনের সময় বিভিন্ন ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ভাংচুর ও সহিংসতা সাথে জড়িত ছিল যা ডিমলা থানায় এই বিষয়ে দায়েরকৃত মামলার তদন্তে পাওয়া যায়।
ভোট কেন্দ্রে অগ্নি সংযোগ, ভাংচুর ও সহিংসতার ঘটনায় ডিমলা থানায় বাদী ১৩টি মামলা দায়ের করেন সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগণ। এ পর্যন্ত এই মামলায় ১৫জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ