• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে আদিবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

ফুলবাড়ী (দিনাজপুর), ৬ সেপ্টেম্বর।। দিনাজপুরের ফুলবাড়ীতে শুক্রবার আদিবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকাল ১১টায় ফুলবাড়ী আদিবাসী স্টুডেন্ট ইউনিয়নের আয়োজনে ও বেসরকারী সংস্থা বেসিক এবং আদিবাসী যুব সমবায় সমিতি লি: এর সহযোগিতায় স্থানীয় রাবেয়া কমিউনিটি সেন্টারে ৩৫জন এসএসসি ও ১০জন এইচএসসি ছাত্র-ছাত্রীসহ মোট ৪৫জন শিক্ষার্থীর মাঝে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আদিবাসী স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি রাজেন মার্ডী এর সভাপতিত্বে ও জীবন মুরমু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদিবাসী স্টুডেন্ট ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি উইলসন কিস্কু, প্রতিষ্ঠাতা সাধারান সম্পাদক সুভাষ হেব্রম, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ফুলজান সিউস মুরমু, উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু,বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, যুবনেতা সুদেব কিস্কু প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ সৃতি আদর্শ ডিগ্রী কলেজ ও ফুলবাড়ী বিএম কলেজ শাখা কমিটির পরিচিতি প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ