• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টায় গ্রেফতার-৩

সিসি নিউজ, ৭ সেপ্টেম্বর।। নীলফামারীর সৈয়দপুরে সোহেলরানা (৩০) নামে এক স্বর্ণ কারিগরকে জিম্মি করে দেড় লাখ টাকা চাঁদা আদায়ের ঘটনায় বিকাশ এজেন্টসহ দুই স্বর্ণ কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে সৈয়দপুর শহরের স্বর্ণপট্টি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী সদরের বাবড়িঝাড়ের বিকাশ এজেন্ট আসাদুল ইসলাম (২০) এবং ওই গ্রামের দুই স্বর্ণ কারিগর আব্দুল লতিফ ওরফে দুলু (৩৫) ও শফিকুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, আব্দুল লতিফের পূর্ব পরিচিত কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার স্বর্ণ কারিগর সোহেলরানাকে বেশি মজুরী দেয়ার প্রলোভনে তাকে গ্রামের বাড়ির বাবড়িঝাড় বাজারের নিজ দোকানে ডেকে নেয়। এরপর স্বর্ণ চুরির ঘটনা সাজিয়ে গত তিন দিন ধরে আটকে রেখে তার পরিবারের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। আজ শুক্রবার সকালে সোহেলরানার স্ত্রী নাজমা বেগম গোপনে সৈয়দপুর থানায় এসে এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করলে পুলিশ কৌশলে ঘটনার মূল হোতা আব্দুল লতিফের সৈয়দপুরের দোকানে ডেকে এনে তাদেরকে গ্রেফতার করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, স্বর্ণ কারিগর সোহেলরানার স্ত্রী নাজমা বেগম নিজে বাদী হয়ে ৫জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। পালিয়ে থাকা বাকী দুই আসামীকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ