• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকায় কিশোর গ্যাংয়ের শতাধিক সদস্য আটক

ঢাকা, ৭ সেপ্টেম্বর ।। রাজধানীর হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত সন্দেহে শতাধিক কিশোরকে আটক করেছে পুলিশ। বর্তমানে তারা হাতিরঝিল থানায় আছে। তাদের যাচাই-বাছাই চলছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল জোনের এডিসি হাফিজ আল ফারুক।

পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই কিশোরদের আটক করা হয়েছে।

হাতিরঝিল থানার ওসি আবদুল লতিফ বলেন, আমাদের কাছে তথ্য ছিল, হাতিরঝিল এলাকার বিভিন্ন স্পটে বসে কিশোররা নেশা করে ও হাতিরঝিলে ঘুরতে আসা মানুষদেরকে উপদ্রব করে। এছাড়া কিশোরদের বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের মতো অভিযোগও পাওয়া গেছে। আমরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযানটি পরিচালনা করেছি।

ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক বলেন, বিভিন্ন সময়ে হাতিরঝিলে এসে মানুষজন ছিনতাই, ইভটিজিংসহ নানা ধরনের অপরাধের শিকার হন। অধিকাংশের অভিযোগ ছিল, হাতিরঝিল এলাকার কিশোরদের বিরুদ্ধে। আমাদের গোয়েন্দা নজরদারির পর শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) পুরো হাতিরঝিল এলাকা জুড়ে অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক কিশোরকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ছয়টি আলাদা দলে ভাগ হয়ে পুলিশ অভিযানে অংশ নেয়। যাদের যে দলে আটক করা হয়েছে তাদের সেভাবে আলাদা আলাদা করে রাখা হয়েছে। এদের অপরাধের মাত্রা যাচাই করা হচ্ছে। আগে তাদের কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ ছিল কিনা তাও দেখা হচ্ছে। অপরাধের মাত্রা বিবেচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ