• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় লাশ ফেরতের দাবিতে মানববন্ধন

সিসি নিউজ, ১২ সেপ্টেম্বর।। বিএসএফর গুলিতে নিহত বাবুল মিয়ার লাশ ফেরতের দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্য ও এলাকাবাসী। বুধবার সন্ধার আগে নীলফামারীর ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে পরিবারের সদস্য ছাড়াও পাঁচ সহশ্রাধীক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, নিহত বাবুলের স্ত্রী রজিফা বেগম, বাবা নুর মোহাম্মদ ও মা আছিয়া খাতুন, বড় ভাই রাসেল মিয়া, ছোট ভাই লিটন ও খোকন, বোন পারভিন আক্তার, নার্গিস আক্তার, সিমু আক্তার, আন্না বেগম বক্তৃতা করেন। তারা ৫১ বিজিবির সহযোগীতায় নিহত বাবুলের লাশ ও বিএসএফের কাছে আটক থাকা সাইফুলকে ফেরতের দাবি জানান।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম তিস্তা নদীর চর সীমানায় গরু চড়াতে ও ঘাস কাটতে গেলে সীমান্তের ৭৭২ প্রধান পিলালের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ডিমলা উপজেলার পশ্চিমছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের বাবুল মিয়া (২৪) নিহত হয়। এ সময় পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের চৌদ্দ বছরের বালক সাইফুল ইসলাম আহত হয়। বাবলুর লাশসহ আহত সাইফুলকে বিএসএফ ভারতে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ