• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভাসুরের সাথে স্কুল শিক্ষিকার ভিডিও ভাইরাল

মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর।। শ্রীনগর উপজেলায় ভাসুরের সাথে এক স্কুল শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর বুধবার (১১ সেপ্টেম্বর) ভাসুরের বিরুদ্ধে মামলা করেছেন ওই স্কুল শিক্ষিকা।

জানা গেছে, শ্রীনগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকার স্বামী প্রবাসী। স্বামী প্রবাসে থাকায় ওই শিক্ষিকা ভাসুরের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনার ভিডিও এলাকায় ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠে। স্থানীয়রা ওই শিক্ষিকা ও তার ভাসুরের বিচার দাবি করেন।

শ্রীনগর থানার ওসি হেলালউদ্দিন জানান, ওই শিক্ষিকা ধর্ষণ ও পর্ণগ্রাফী আইনে মামলা দায়ের করেছেন। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম ওই ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন। এরপর থেকে ওই শিক্ষিকা বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

শিক্ষিকার বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, তাকে ১৫ দিনের বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ