• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মৎস্য চাষের উপকরণ বিতরণ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম ।।  কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফসল ও মৎসচাষের উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ৬ উপজেলায় ৪২০জন উপকারভোগীদের মাঝে সরিষা বীজ, সবজি বীজ ও সার বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সাবেক সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম, জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক ড: মোস্তাফিজুর রহমান প্রধান, সদর ইউএনও নিলুফা ইয়াছমিন প্রমুখ।
এ সময় তিন’শ কৃষিজীবীদের সরিষা বীজ, লালশাক, মুলা, পালং, লাউশাক, সীমবীজ ও দশ কেজি জিপসাম, এক কেজি বোরণ এবং ১২০ জন মৎসজীবীদের মাঝে ১৫ কেজি চুন, ৭ কেজি ইউরিয়া, সাড়ে ৩ কেজি জিপসাম ও সবজীবীজ বিতরণ করা হয়। এছাড়াও ৬ হাজার গরুকে ভ্যাকসিন দেয়া হচ্ছে বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ