• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে রেলওয়ের উচ্ছেদ অভিযান

শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর): পার্বতীপুর রেলওয়ের উচ্ছেদ অভিযানে প্রায় দেড় শতাধিক দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে পার্বতীপুর বাস টার্মিনালসহ পার্বতীপুর সৈয়দপুর সড়ক ও পার্বতীপুর বদরগঞ্জ সড়কের দুপাশে ও বৃত্তিপাড়া মুখে বক্কর হাজির মোড়ে এঅভিযান পরিচালিত হয়। এসময় যানজটের কবলে ওই সড়কসমুহে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে বাস টার্মিনালের দক্ষিন পাশের গুলপাড়া প্রবেশ পথে এবং বাইপাস সড়কের সুন্দরী পাড়া রেল গেটের বেশ কিছূ দোকান পাট গুড়িয়ে দেয় রেল কর্তৃপক্ষ। উচ্ছেদ চলাকালে ভোক্তা ক্ষতিগ্রস্তদের গগনবিদারী আহাজারি লক্ষকরা যায়।

উচ্ছেদ অভিযানে চলাকালে উপস্থিত ছিলেন, পশ্চিম রেলওয়ের ডিভিশন স্টেট অফিসার ও সহকারী এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মো. নুরুজ্জামান, পার্বতীপুর সহকারী  কমিশনার( ভুমী) আবু তাহের মোঃ শামসুজ্জামান, রেলওয়ের কানুনগো জিয়াউল হক জিয়া সহ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা। এ ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে  র‌্যাব ও পুলিশ সদস্যের পাশাপাশি আর এন বি, আনছার  ভিডিপি ও ফায়ার সার্ভিসের বিপুল পরিমান সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ