• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শামীমের কার্যালয়ে ২০০ কোটি টাকার এফডিআর

ঢাকা, ২০ সেপ্টেম্বর।। যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের কার্যালয় থেকে বিপুল পরিমাণ টাকার সঙ্গে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর উদ্ধার হয়েছে। এ সময় ভেতরে বিপুল পরিমাণ বিদেশি মদও পায় র‌্যাব।

অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, ‘আমরা নগদ ১০ কোটি টাকা, বিপুল পরিমাণ ডলার এবং এফডিআরের সন্ধান পেয়েছি। পরে বিস্তারিত জানানো হবে। কেননা, অভিযান এখনও অব্যাহত আছে।’

র‌্যাব জানায়, এখানে বসেই শামীম ক্যাসিনোর আয় থেকে টাকার লেনদেন করতেন। কার্যালয়টি ছিল তার কাছে নিরাপদ। এ কারণে টাকার সঙ্গে এখানে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ রাখতেন। কার্যালয়ের বিভিন্ন স্থান থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর পাওয়া যায়। এছাড়া অস্ত্র-গুলির সন্ধান মিললেও তার যাচাই-বাছাই করছে র‌্যাব।

এর আগে শুক্রবার দুপুরে নিকেতনে শামীমের কার্যালয় ঘিরে ফেলে র‌্যাব। শামীম ও তার ৬ দেহরক্ষীকেও আটক করা হয়। সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ