• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

জয়পুরহাট ।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ার মোর নামক স্থানে তালিকাভুক্ত সন্ত্রাসী রেজুয়ানকে(৩০) হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা ২ টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের জিয়ার মোর এলাকায় ৫/৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে হত্যা করে। নিহত রেজুয়ান জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের আব্দুস সালাম মুহুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, রেজুয়ান জয়পুরহাটের তালিকাভূক্ত সন্ত্রাসী, তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তার জেলও হয়। রোববার দুপুরে রেজুয়ান অটো রিকসাযোগে পাঁচবিবি যাচ্ছিলেন, পথে ঘটনাস্থলে ৫/৬ জন যুবক তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী কোপাতে থাকে। এ সময় স্থানীযরা এগিয়ে এলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ