চট্টগ্রাম: চট্টগ্রাম আদালত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আদালত ভবনের দ্বিতীয় তলায় মালখানায় পুলিশের জব্দ করা বিভিন্ন আলামত পুড়ে গেছে। এছাড়া আগুন ছড়িয়ে পড়েছে তৃতীয় তলায় রেকর্ড রুমের সামনেও।
সোমবার রাতে অজ্ঞাত উৎস থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, আগুন কোথা থেকে লেগেছে সেটি আমরা এখনও জানিনা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।