• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আহত গন্ধগোকুলের চিকিৎসা চলছে

1820140127192510রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে উদ্ধার হওয়া বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির গন্ধগোকুল (Common Palm Civet) রাজশাহীতে নিয়ে আসা হয়েছে। সোমবার দুপুরে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা প্রাণিটিকে রাজশাহীতে নিয়ে আসেন।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম জানান, উদ্ধারকালে প্রাণিটি আহত থাকায় বর্তমানে সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের প্রফেসর ড. জালাল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে চিকিৎসা প্রদান ও নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।  সম্পূর্ণ সুস্থ হলেই প্রাণিটি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

তিনি জানান, উদ্ধারকৃত গন্ধগোকুলের দৈর্ঘ্য লেজসহ ৫ ফুট ৫ ইঞ্চি। উচ্চতা ১ ফুট ৮ ইঞ্চি ও ওজন প্রায় ৭ কেজি।

এর আগে সোমবার সকালে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের শিয়ালমারা এলাকা থেকে শিবগঞ্জ সামাজিক বনায়ন কেন্দ্রের সহায়তায় গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নিশাচর ও স্তন্যপায়ী প্রজাতির এই প্রাণি অতীতে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় সব দেশে বসবাস করতো। কিন্তু প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতা, আবাসস্থলের সংকোচন ও ব্যাপকহারে পাচার-নিধনের ফলে বর্তমানে প্রাণিটি বিলুপ্তির দ্বারপ্রান্তে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ