• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রী, চেয়ারে স্বামীর লাশ

কুড়িগ্রাম, ২৭ সেপ্টেম্বর।। নাগেশ্বরী উপজেলার একটি গ্রামে ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার বানিয়াপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নজরুল ইসলাম ম্যানা (৫৫) ও তার স্ত্রী রুমি (৩৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল থেকে নিহত দম্পতির তিন বছরের ছেলে ঘরের মধ্যে কান্না করছিল। পরে প্রতিবেশীরা গিয়ে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।

এ সময় তারা ঘরের মেঝেতে শিশুটির মায়ের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পাশের ঘর থেকে চেয়ারে বসা অবস্থায় তার বাবার লাশ পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, নিহত দুজনের গলার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থল থেকে নাগেশ্বরী থানার ওসি মো. রওশন কবির বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ