• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর সরকারী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

সিসি নিউজ, ২৮ সেপ্টেম্বর।। নীলফামারীর সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকনের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী ও জমিদাতারা। এসময় শিক্ষার্থীরা এলাকাবাসীর সমর্থনে কলেজ ক‌্যাম্পাসে অধ‌্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। আজ শনিবার সকালে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ চত্ত্বরে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক, যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জমিদাতার ছেলে শফিউর রহমান বাবু, শাহ আলম, কলেজ ছাত্র পাপ্পু প্রমূখ। বক্তারা অভিযোগ করে বলেন, ৫ কার্য দিবস অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়নি। আগামী দুই দিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিক্ষোভ চলবে।

উল্লেখ্য যে, সম্প্রতি সৈয়দপুর সরকারী কলেজের বর্তমান অধ্যক্ষের নৈতিকতা বিরোধী কর্মের কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়। তখন থেকেই ছাত্র-ছাত্রীরা তার অপসারনের দাবিতে আন্দোলন করে আসছে। ইতোমধ্যো এই ঘটনা তদন্তে তিন সদস্যসের একটি কমিটি গঠন করেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া। ৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত রির্পোট দাখিল করার কথা থাকলেও তা আজও জমা দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ