• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিএমপির রমনা ডিসির পিস্তলে ছেলের ‘আত্মহত্যা’

ঢাকা, ৩০ সেপ্টেম্বর।। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের অস্ত্র দিয়ে তার ছেলে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহতের নাম সাদিক (১৭)। সে সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

জানা গেছে, সকালে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন নিজের শয়নকক্ষে বাবার লাইসেন্স করা সরকারি পিস্তল দিয়ে আত্মহত্যা করেন সাদিক। তার কক্ষ ভেতর থেকে আটকানো ছিল।

সোমবার (৩০ সেপ্টম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার আজিমপুরে সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লালবাগ থানার ডিউটি অফিসার এসআই মো. নাহিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

এসআই মো. নাহিদ জানান, ‘সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আমরা খবর পেয়েছি। এরপর আমাদের থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেছেন। শুনতে পেয়েছি রমনা বিভাগের ডিসি স্যারের অস্ত্র দিয়ে তার ছেলে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।’

লালবাগের উপকমিশনার (ডিসি) মুনতাসির রনি বলেন, সাদিক আত্মহত্যা করেছে বলে তথ্য পেয়েছি। তার মাথায় গুলি ছিল। আমরা লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ