• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে পিকআপ ভ্যান থেকে পড়ে মির্জা ফখরুল আহত

 সিসি নিউজ, ৩০ সেপ্টেম্বর।। রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপি’র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় পিকআপ ভ্যান থেকে পড়ে আহত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া শাখার সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাচনী প্রচারণা চালানোর সময় মির্জা ফখরুলকে বহনকারী পিকআপ ভ্যানটি হঠাৎ ব্রেক করলে, তিনি পড়ে যান। এসময় তার বাম হাত কেটে গিয়ে রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে যান।

রংপুরের পায়রা চত্বরের পথসভা থেকে ট্রাকযোগে শাপলা চত্বরের পথসভার দিকে যাচ্ছিলেন। ফখরুলদের বহনকরী ট্রাকটি হঠাৎ হার্ডব্রেক করলে মহাসচিব পড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি অধ্যাপক ডা. নুরুল ইসলামের তত্ত্বাবধানে রয়েছেন।

হাসপাতালে মহাসচিবের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলুসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, নির্বাচণী প্রচারনায় অংশ নিতে আজ দুপুরে রংপুরে পৌঁছান মির্জা ফখরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ