• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রী দেশে ফিরেই ফখরুলের খোঁজ নিলেন

সিসি ডেস্ক, ১ অক্টোবর।। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে আট দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে মঙ্গলবার ভোর ৬টার আগে আগে প্রধানমন্ত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে বিমানের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

গত শুক্রবার জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি রোহিঙ্গা সঙ্কটের মাত্রা অনুধাবন করতে বিশ্ব সম্প্রদায়কে তাগিদ দেন। এ সঙ্কটের সমাধানে নতুন করে চার দফা প্রস্তাব তিনি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন।

আট দিনের নিউয়র্কের সফর শেষে দেশে ফিরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার রংপুর-৩ আসনের নির্বাচনী প্রচারণা চালানোর সময় আহত হন মির্জা ফখরুল। বিষয়টি জানতে পেরে আজ ভোরে দেশে ফিরেই তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে যাওয়া একজন মন্ত্রী জানান, ভোর ছয়টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান অবতরণ করে। বিমান থেকে নেমে আসার কিছু পরেই প্রধানমন্ত্রী মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি জিজ্ঞাসা করেন, তার অবস্থা এখন কেমন? তিনি কি সুস্থ আছেন?

প্রসঙ্গত, গতকাল সোমবার মির্জা ফখরুল রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রিটা রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় নগরের পায়রা চত্বর থেকে শাপলা চত্বরে যাওয়ার পথে আহত হন। মির্জা ফখরুল ট্রাকে ছিলেন। হঠাৎ ট্রাক ব্রেক কষলে তিনি নিজেকে সামলাতে পারেননি, এতে তাঁর হাত কেটে গিয়ে রক্ত বের হয়। মহাসচিব শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ