সিসি নিউজ, ৩ অক্টোবর।। রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. অনিমেষ মজুমদার আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইহলোক ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা শোক প্রকাশ করেছেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ সৈয়দপুর জেলা শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক ডা. মাহবুবুল হক দুলাল তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদন জানিয়েছেন।