• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভিক্ষুকের ঘরে ১০ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক, ৮ অক্টোবর।। ভারতের মুম্বাইয়ে এক ভিক্ষুকের ঘরে নগদ ও ফিক্স ডিপোজিটের কাগজসহ ১০ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। মুম্বাইয়ের গোভান্ডি স্টেশনের কাছের এক ঝুপড়িতে বাস করতেন সেই ভিক্ষুক।

গত শুক্রবার (৪ অক্টোবর) লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ভিক্ষাজীবী বিরজু চন্দ্র আজাদের (৬২)। এলাকাবাসীর সাহায্যে মৃত বিরজুর দেহ চিহ্নিত করে পুলিশ। কিন্তু তার ঝুপড়ির ঘরে এসে অবাক হয়ে যায় পুলিশ।

ঝুপড়ির এক কামরায় ঢুকে চোখ আটকে যায় তাদের। দেখা যায় ছোট ছোট ব্যাগ ও বালতিতে ভরা প্রচুর কয়েন। সেসব যত্ন করে রাখা। কয়েনগুলিতে মরিচা ধরে গেছে। বিপুল ওইসব কয়েন গুনতে ৮ ঘণ্টা লেগে যায় পুলিশের। দেখা যায়, সবমিলিয়ে রয়েছে ১.৭৭ লাখ টাকা।

অন্যদিকে, বিভিন্ন ব্যাংকে ৮.৭৭ লাখ টাকা ফিক্সড ডিপোজিটের কাগজ। সবমিলিয়ে মোট ১০.৫৪ লাখ টাকার মালিক ওই ভিক্ষুক।

ওই বিপুল টাকার মালিক কে? পুলিশ তাদেরই খোঁজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ