• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফেনী, ১১ অক্টোবর।। ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে রবিউল হক মানিক নামে এক যুবলীগ নেতাকে বাড়ির দরজায় এসে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মানিক সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।

ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর হায়দার জানান, গতরাত সাড়ে ১০টার দিকে ফাজিলপুর বাজারের পাশে মানিককে তার বাড়ির দরজার সামনে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মানিকের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম জানান, রাতে পুলিশ হাসপাতালে একটি মরদেহ রেখে গেছে। মরদেহের গায়ে কোপের চিহ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ