• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গণধর্ষণের শিকার দুই স্কুলছাত্রী, ৬ যুবক গ্রেপ্তার

খুলনা, ১৪ অক্টোবর।। খুলনার দিঘলিয়া শিরোমনি এলাকায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণি পড়ুয়া দুই স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ১০ অক্টোবর সন্ধ্যার পর ওই দুই ছাত্রী দিঘলিয়ার ফরমাশখানা আত্মীয়ের বাড়ি থেকে সেনহাটি নিজেদের বাড়িতে ফিরছিলো। পথে সেনহাটি রশিদের বাগানবাড়ি এলাকায় ৯ বখাটে তাদের গতিরোধ করে বাগানের মধ্যে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়লে দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস রঞ্জন গোলদার জানান, রবিবার রাতে থানায় মামলা হওয়ার পরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শাহিনুর রহমান জানান, গণধর্ষণের ঘটনায় গুরুতর অসুস্থ থাকায় ধর্ষণের শিকার এক ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করানো সম্ভব হয়নি। অপর ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ