• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ের কালিকাপুর ইউনিয়নের ক্ষিদ্রকালিকাপুর গ্রামে আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ক্ষিদ্রকালিকাপুর গ্রামের আফজাল মৃধার ছেলে রাহাব মৃধার বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ক্ষিদ্রকালিকাপুর গ্রামের আফজাল মৃধার ছেলে রাহাব মৃধার বাড়িতে হঠাৎ করে এলাকাবাসী আগুনের শিখা দেখতে পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। এতে নিমিশের মধ্যেই আগুন রাহাব মৃধার তিনটি শয়ন কক্ষে ছড়িয়ে পড়ে বসতবাড়ির আসবাবপত্র, ধান, ভুট্টাসহ সকল মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ