• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি।। ‘‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’’ প্রতিপাদ্যে উৎযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। নীলফামারীর ডিমলার বালাপাড়া ইউনিয়নের ৪টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে দিবসটিতে অনুষ্ঠিত হয় র‌্যালী, পুরস্কার বিতরনী ও আলোচনা সভা। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগিতায় ও জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরাম এর আয়োজনে বালাপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে ১৬ অক্টোবর বুধবার সকালে দিবসটি পালিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। আলোচনা সভায় ইউপির সংরক্ষিত আসনের সদস্য অলিমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সাইদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান রোকন,নারী নেত্রী উম্মে রুমান, নারী নেত্রী শাহানুরা বেগম ও বালাপাড়া ইউপি সচিব মোঃ আতিকুর ইবনে রহিম। উক্ত প্রজেক্টের ইউ.সি অজিবর রহমান লেবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের অগ্রযাত্রায় বর্তমান সরকারের ভূয়সী প্রসংশা করে বলেন,এসব কন্যাশিশুদের উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহন করেছেন। যা এখন দেশের আনাচে কানাচে এসব উদ্যোগের বিষয়ে তুলে ধরা হচ্ছে। কন্যা শিশুদের (বাল্য) বিয়ে প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন, বির্তক প্রতিযোগীতা ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে থেকে প্রথম ও দ্বিতীয় নির্বাচিত করে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ