• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী সদর আ’লীগে আবুজার সভাপতি, ওয়াদুদ সাধারন সম্পাদক

সিসি নিউজ, ২০ অক্টোবর।। আবুজার রহমানকে সভাপতি ও ওয়াদুদ রহমানকে সাধারন সম্পাদক করে দীর্ঘ ১৩ বছর পর নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার সন্ধায় নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে এক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে সম্মেলনের প্রথম পর্বের উদ্বোধন করেন সাবেক সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক এমপি।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলীমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবুজার রহমানের সঞ্চালনায় সম্মেলনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত নারী সদস্য রাবেয়া আলীম, সাবেক সংসদ সদস্য জনাব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।
উল্লেখ্য, ২০০৬ সালের ছয় মে আলীমুদ্দিন বসুনিয়াকে সভাপতি ও আবুজার রহমানকে সাধারন সম্পাদক করে ইউনিটটির ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ