• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনা নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, ২১ অক্টোবর।। ডেমোক্রেট রিপাবলিক কঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।  রবিবার স্থানীয় সময় রাত একটা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৮ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ বলছে, যাত্রীবোঝাই বাসটি রাজধানী কিনশাসা যাওয়ার পথে  ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, বাসটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০ জন বলে জানা গেছে। এছাড়া ১৮ জন যাত্রীর শরীর থার্ড-ডিগ্রি দগ্ধ হওয়ার ফলে গভীর ক্ষত তৈরি হয়েছে। আপাতত মৃতদেহগুলি শনাক্ত করার কাজ চলেছে। তবে বেশ কিছু দেহ এমনই পুড়ে গিয়েছে যে, তাদের পরিচয় উদ্ধার করতে সমস্যা দেখা দিয়েছে।

এএফপি জানিয়েছে, যাত্রী ও মালপত্র বোঝাই বাসটি লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে  যান্ত্রিক বিভ্রাটের শিকার হয়। বাসটি এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের নীচু জমির ওপর গড়িয়ে পড়ে উল্টে গিয়ে হঠাৎ আগুন ধরে যায়।

সূত্র : স্ট্রেইট টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ