• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাদের গাছ কর্তনকারী সেই নারী গ্রেফতার

সিসি ডেস্ক, ২৩ অক্টোবর।। শত্রুতার জেরে সাভারে একটি আবাসিক ভবনের ছাদের গাছ কেটে ফেলার অভিযোগে সেই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে সাভারের সিআরপি রোডের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই নারীর নাম লাকি। তিনি স্থানীয় বাসিন্দা সেলিমের স্ত্রী বলে জানা গেছে।

সাভার মডেল থানার ওসি এসএম সাইফ জানান, ছাদে টবে লাগানো গাছের মালিকের করা মামলায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।

লাকি বলেন, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি এজন্য পুলিশ আমাকে আটক করেছে। গাছের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। হাবিব সাহেব আমাকে বকাবকি করেছেন- আমাকে ছাদ থেকে ফেলে দেবেন, আমাকে মারবেন। আমাকে বার বার মারতে আসছে, আপনারা ভিডিওতে দেখেননি?

তবে গাছ কাটায় তিনি অনুতপ্ত। লাকি বলেন, ‘গাছ কেটে আমি ঠিক কাজ করিনি। এজন্য আমি অনুতপ্ত।’

মঙ্গলবার সন্ধ্যায় সাভারের সিআরপি রোডের একটি বাড়ির ছাদে টবে লাগানো গাছ দা দিয়ে কুপিয়ে কেটে ফেলেন ওই নারী।

গাছ কাটার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন গাছের মালিক সুমাইয়া হাবিব নামে এক নারী। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ