• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর বিমানবন্দরে বিদ্যমান স্থাপনাসমূহ স্থানান্তর বিষয়ক সভা

সিসি নিউজ, ২৪ অক্টোবর।। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, “সৈয়দপুরে আন্তর্জাতিক বিমানবন্দর হলে সেখানকার অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল হবে”। বৃহষ্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতি করণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সংস্থার বিদ্যমান স্থাপনাসমূহ স্থানান্তর” বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিমানবন্দর স্থাপন করতে যারা ক্ষতিগ্রস্থ হবে তাদের পূনর্বাসনের পাশাপাশি এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান পূনঃপ্রতিষ্ঠিত করা হবে”।
বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার এমপি, সাবেক সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’র চেয়ারম্যান এয়ার মার্শাল মফিদুর রহমান, নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, নীলফামারী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজরুল করিম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মোমিন বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ