বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে মঙ্গলবার ভোরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আরমান হোসেন (পিপিএম) এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার ভোগনগনর ও শতগ্রাম ইউনিয়নে অভিযান চালিয়ে জামায়াতের কর্মী বিজয়পুর গ্রামের মোঃ সাইকার পুত্র আব্দুল গনি (৪২), মাছবোয়াল গ্রামের ইছাবুলের পুত্র সুমন (২৪), ভাবকী গ্রামের লতিফুরের পুত্র আজিজুল ইসলাম (৩০) এবং আদিবাসী কাসিমনগর গ্রামের খোকা বেসরার স্ত্রী মৌরি বেসরা (৬০) ও একই গ্রামের মোটা বেসরার পুত্র মংলূ বেসরা (৪০) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। পুলিশ জানায়, এদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। তারা আদালতের আদেশ উপেক্ষা করে ও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে লুকিয়ে বাড়ীতে যাতায়াতের গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।