• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত: বেড়েছে শীতের প্রকোপ

সিসি নিউজ, ২৫ অক্টোবর।। দেশের অধিকাংশ জায়গায়ই আজ শুক্রবার (২৫ অক্টোবর) বৃষ্টি হয়েছে। কাল শুক্রবারও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে।

সৈয়দপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রী সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের সর্ব্বোচ্চ গতিবেগ ছিল ২৫ কিলোমিটার। ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অবিরাম বৃষ্টিপাতের কারণে এ অঞ্চলের শ্রমজীবি মানুষেরা কাজের সন্ধানে বের হতে পারেনি। বেচাকেনায় মন্দা হয়েছে দোকানপাটে। শীতের প্রভাব বেড়ে যাওয়ায় গরম কাপড় পড়ছে মানুষজন। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ‌্যা বাড়ছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

বৃষ্টিপাতের ফলে আগাম আলু ক্ষেতের চাষীরা বিপাকে পড়েছে। এ বৃষ্টির কারণে আগাম আলু ঘরে তুলতে পারছে না। পাশাপাশি ফুলকপি, বাধাকপি, মূলা চাষীরা চিন্তিত হয়ে পড়েছে। তবে আমন ক্ষেতে এ বৃষ্টি সম্পুরক পানি সেচের কাজ করছে বলে কৃষি বিভাগ নিশ্চিত করেছে।

নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান জানান, আগাম শীতে শীতার্ত মানুষদের জন‌্য প্রয়োজনীয় শীতবস্ত্র মজুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ