• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধনের অভিযানের উদ্বোধন

সিসি নিউজ, ২৫ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান – ২০১৯ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ওই নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ নারী ভাইস্ চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত অভিযানের শুভ উদ্বোধন করেন।

সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: হোমায়রা মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব দেন সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাউদ্দিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস, উপ-সহকারি কৃষি অফিসার ডিপ্লোমা কৃষিবিদ হাসান রেজাউল করিম, মো. আসাদুজ্জামান আশা ও সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমূখ।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারি কৃষি অফিসার ডিপ্লোমা কৃষিবিদ মো. ইমরান সরদার গোটা উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইঁদুর নিধনের বিভিন্ন রকম কলাকৌশল প্রদর্শন করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. মাহ্বুবুর রহমান মাহবুব।
এর আগে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সকল কর্মকর্তা বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ