ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার নতুন জামে মসজিদ সংলগ নির্মাণাধীন অফিসের ছাদ ধসে তিন নির্মাণ শ্রমিক নিহত ও অন্তত ৭/৮ জন শ্রমিক আহত হয়েছে। ফুলবাড়ী ও পার্বতীপুর ফায়ার সার্ভিসেরর ২টি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
আজ রোববার (২৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির নতুন অফিস ভবনের ছাদ ধসে পড়ার এ ঘটনা ঘটে।
নিহত তিন জনই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। নিহত শ্রমিকের মধ্যে দুইজনের নাম আকাশ (৩২) ও প্রশান্ত (২৪) । এদের বাড়ি খনির পাশ্ববর্তী গ্রামে। অন্য এক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
সন্ধ্যা সোয়া ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।