সিসি নিউজ, ২৮ অক্টোবর।। নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন। সৎ, নিষ্ঠাবান ও নির্ভীক হিসেবে পরিচিত এ কর্মকর্তা সৈয়দপুর সার্কেলের দায়িত্ব পালন করছেন।
রোববার (২৭ অক্টোবর) পুলিশ সুপার কার্যালয়ে তাকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন নীলফামারী পুলিশ সুপার আশরাফ হোসেন।
জেলা পুলিশ সূত্র মতে, সেপ্টেম্বর মাসের কাজের মূল্যায়ণে এ কর্মকর্তাকে নির্বাচিত করা হয়েছে।
শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হওয়ায় অশোক কুমার পাল সিসি নিউজকে বলেন, এ স্বীকৃতির মাধ্যমে কর্মস্থলের দায়িত্ববোধ আরো বেড়ে গেল।