সিসি ডেস্ক, ২৯ অক্টোবর।। চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র্যাব। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গতরাতে ছোট কুমিরা এলাকায় ডাকাতির প্রস্তুতির খবরে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাত দল। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
তবে তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি। এ সময় ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।