ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার দুপুরে গেজেট এ গেজেট প্রকাশ হয়।
গত ৫ জানুয়ারি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ থেকে বিজয়ী হন। ৮ জানুয়ারি শপথের আগের দিন তিনি এ আসন ছেড়ে দিয়ে গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। যার প্রেক্ষিতে ইসি আসনটি শূন্য ঘোষণা করে ২০ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ দিয়ে তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। অন্যকোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার শিরীন শারমিনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ১৯ এর (১) অনুযায়ী কোন আসনে মাত্র একজন প্রার্থী থাকলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে প্রার্থিতা বৈধতা প্রমাণ হলে তিনি নির্বাচিত বলে গণ্য হবেন।
বিগত ৫ জানুয়ারি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ অধিকাংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে। আগামী ২৯ জানুয়ারি প্রথম সংসদ অধিবেশন বসবে। নবম সংসদের ধারাবাহিকতায় দশম সংসদে শিরীন শারমিন স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।