• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক নাট্য উৎসব

সিসি নিউজ, ৩১ অক্টোবর।। নীলফামারীতে জল সিঁড়ি নাট্য সংস্থার আয়োজনে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক নাট্যোৎসব। এ উপলক্ষে আজ দুপুরে নীলফামারী উন্মুক্ত মঞ্চে সংবাদ সংবাদ সম্মেলন করেছে সংস্থাটির সদস্যরা।
নীলফামারী আন্তর্জাতিক নাট্যোৎসবের আহবায়ক ও জলসিঁড়ি নাট্য সংস্থার সাধারন সম্পাদক ওবায়দুর রহমান জানান, আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় নাট্য উৎসব উপলক্ষে একটি র‌্যালী করা হবে। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর কর্মসূচীর উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী। নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারন সম্পাদক কামাল বায়েজীদ, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নীলফামারী জেলা পরিষদ ও জেলা শিল্পকলা অডিটরিয়ামের সার্বিক সহায়তায় ১ নভেম্বর ভারতের চাকদাহ নাট্যজন পরিবেশিত নাটক ভানু সুন্দরীর পালা, ২ নভেম্বর রাজশাহীর অনুশীলন নাট্যদল পরিবেশিত নাটক “বুদে রামের কূপে পড়া”, ৩ নভেম্বর ভারতের ছন্দম পরিবেশিত নাটক “মেদেয়ারা”, ৪ নভেম্বর নীলফামারীর জলসিঁড়ি নাট্য সংস্থা পরিবেশিত নাট “হবু রাজার একুশ পালন” ও ৫ নভেম্বর ঢাকার পদাতিক নাট্যদল পরিবেশিত নাটক “গহনযাত্রা” মঞ্চস্থ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ