• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল উদ্বোধন

ফুুলবাড়ী (দিনাজপুর) , ৩১ অক্টোবর।। দরিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুল মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার রুদ্রানী সরকার প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংসদ কায্যালয় থেকে টেলিযোগাযোগের মাধ্যমে এই স্কুল মিল, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রাথমিক ও গনশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, বিশ্বখাদ্য সংস্থার প্রকল্প কর্মকর্তা শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা মোছাঃ হাছিনা ভূইর্য়া, উপজেলা সহকারী প্রাথািমক শিক্ষা অফিসার আতিকুর রহমান আতিক প্রমুখ।
একযোগে উপজেলার রুদ্রানী সরকারী প্রাথমিক বিদ্যালয়,দাদুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শরিয়তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মীড ডে মীল কর্মসূচির উদ্বাধন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুঁইয়া বলেন, প্রথম পর্য্যায়ে সারা দেশের ১৬ টি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়েছে, এর মধ্যে ফুলবাড়ী উপজেলার ২৫টি বিদ্যালয়ে এই কর্মসূচি শুরু করা হবে,পর্যায়ক্রমে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসুচি চালু করা হবে।

বিজিবি’র উদ্যোগে মতবিনিময় সভা

দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবি’র উদ্যোগে চোরাচালান, নারী-শিশু পাচার,সীমান্তে অবৈধ অতিক্রম ও হত্যা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় ফুলবাড়ী ২৯ বিজিরি’র অধিনস্থ রুদ্রানী বিওপি ক্যাম্পের উদ্যোগে রুদ্রানী বাজার এলাকায়এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় রুদ্রানী ক্যাম্প কমান্ডার সুবেদার বাদশা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিলটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমুখ।
বক্তারা মাদক, চেরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য সীমান্ত বাসীদের সচেতন হওয়ার আহবান জানান। তারা বলেন, সীমান্ত হত্যা মানে একটি পরিবারের সারা জিবনের কান্না। এতেকরে ওই পরিবারটি পথে বসে, একই সাথে প্রতিবেশি রাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি ঘটে,তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ