নীলফামারী, ২ নভেম্বর।। নীলফামারী আনন্দ নিকেতন মডেল স্কুলের ১০৫জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে শনিবার।
দুপুরে শহরের শান্তিনগর এলাকায় অবস্থিত স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কাজী ওবায়দুল হক। বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য মাহফুজুল হক ও শফিউল আলম। বৃত্তি প্রাপ্ত প্রত্যেককে সনদপত্র ও নগদ টাকা প্রদান করেন প্রধান অতিথি।
অধ্যক্ষ ওবায়দুল হক জানান, ২০১৮সালে অনুষ্ঠিত ‘নর্থ বেঙ্গল কিন্টার গার্ডেন এ্যান্ড প্রি ক্যাডেট স্কুল এ্যাসোসিয়েশন’ এর বৃত্তি পরীক্ষায় ১৩২জন অংশগ্রহণ করে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৬০জন এবং সাধারন গ্রেডে ৪৫জন বৃত্তি লাভ করে।
তাদের এবং ২০১৮সালের শ্রেণী পরীক্ষায় ভালো শিক্ষার্থী ৭৫জনের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
স্কুল সুত্র জানায়, ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা ১হাজার এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের ৬’শ করে টাকা প্রদান করা হয়।