চিলমারী (কুড়িগ্রাম), ২ নভেম্বর।। ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, জেলা সমবায় অফিসার মোঃ আবু মোতাল্লে, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ খলিলুর রহমান, উপজেলা মহিয়লা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, সমবায়ী মোঃ মোস্তাফিজার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।