• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আদালতের এজলাসে আসামীর আত্মহত্যা চেষ্টা

সিসি নিউজ, ৪ নভেম্বর ।। নীলফামারীতে আদালতের এজলাসে হাতকড়া দিয়ে চুরি মামলার জাহিদুল ইসলাম শুভ (৩০) নামের এক আসামী আত্মহত্যার  চেষ্টা করেছে। আজ সোমবার দুপুরে নীলফামারীর চীফ জুডিসিয়াল আদালতের সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত-২ এ এ ঘটনা ঘটে। শুভ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
সৈয়দপুর জিআরও ফজলুল হক জানান, ঠাকুরগাঁওয়ে একটি চুরির মামলায় গত ৩ অক্টোবর শুভসহ চারজন আটক হয়। এদিকে গত ২৬ সেপ্টেম্বর সৈয়দপুর থেকে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এই চুরির মামলায় তদন্ত করে ঠাকুরগাঁওয়ে আটককৃত চারজনের সম্পৃক্ততা পাওয়া যায়। তারপর সেই মামলায় শোন অ্যারেস্টের আবেদন করলে তাদের আদালতে হাজির করা হয়। আজ দুপুরে আদালতে শুনানী চলাকালে শুভ তার হাতে পড়া হাতকড়া দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার  চেষ্টা করে। এতে তার গলার কিছু অংশ কেটে যায়। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়।
হাতকড়া বা কলমের মতো ভোতা কোন কিছু গলায় আঘাত করা হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম। রোগীর আবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ