• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিড ডে মিল খেয়ে ৬০ শিক্ষার্থী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক।। মিড ডে মিল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল ৬০ জনেরও বেশি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। মঙ্গলবার ভারতের কর্নাটকের চিত্রদুর্গের একটি সরকারি প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, মঙ্গলবার (৫ নভেম্বর) নির্ধারিত সময়ে স্কুলের প্রায় ১২৫ জন শিক্ষার্থীর মধ্যে মিড-ডে মিলের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার পরই বেশ কয়েকজন শিক্ষার্থী পেটে ব্যথা করতে শুরু করে। অনেকে বমিও করতে শুরু করে। এর পরই তাদের স্থানীয় হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়।

জানা গিয়েছে, এই ধরনের ঘটনা এই স্কুলে এই প্রথম নয়। এর আগে জুলাই মাসেই মিড ডে মিলের খাবারে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয় এই স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী। সেই ঘটনার মাস খানেকের মধ্যেই ফের মিড ডে মিলের খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল ৬০ বেশি সংখ্যক স্কুল শিক্ষার্থী।

প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে, রান্নার সময় পাত্রে টিকটিকি পড়ে গিয়ে খাবারে বিষক্রিয়ার ফলেই এই বিপর্যয় ঘটেছে। ইতিমধ্যেই খাবারের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ