• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে লেদা পোকার আক্রমনে কৃষক দিশেহারা

সিসি নিউজ, ১৯ নভেম্বর।। ইঁদুরের উপদ্রবের পর বাদামী গাছ ফড়িং তারপর ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়েছে আমন ক্ষেত। এরপর ধান কাটার মৌসুমে দেখা দিয়েছে লেদা পোকা। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এ যেন কৃষকের কপালে মরার ওপর খাঁড়ার ঘা।
উপজেলা কৃষি অফিস সূত্রমতে, এবারে সৈয়দপুর উপজেলায় ৮২৫০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে অর্জিত হয়েছে ৮২০০ হেক্টর। সোমবার (১৮ নভেম্বর) পর্যন্ত মাঠের ৩৫ ভাগ জমির ফসল কর্তন করা হয়েছে।
আমন ধান কাটার এ সময়ে ক্ষেতে দেখা দিয়েছে লেদা পোকার আক্রমন। কৃষকরা কীটনাশক প্রয়োগ করেও ঠেকাতে পারছে না লেদা পোকার আক্রমন। ক’দিন আগে আমন ক্ষেতে ছিল ইঁদুরের উপদ্রব। এরপর ব্রি ধান৩৪ জাতের ধান ক্ষেতে দেখা দিয়েছে ব্লাষ্ট রোগ। এ রোগে আক্রান্ত ফসলী জমিতে ধানের শুকনো শীষ বের হচ্ছে। তারপর স্বর্ণা জাতের ধান কাটার পরে দেখা দিয়েছে লেদা পোকা। মাঠের ধান মাঠে ঝরে পড়ে যাচ্ছে লেদা পোকার আক্রমনে। এতে কৃষকরা কাঙ্খিত ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে।
উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের চাষী আরিফুল, মহির আলী সিসি নিউজের কাছে অভিযোগ করে বলেন, আমন ফসলের এমন অবস্থায় কৃষি অফিস থেকে পরামর্শ দেয়া তো দূরের কথা কোন কর্মকর্তা মাঠে আসেনি। লেদা পোকার আক্রমনে একর প্রতি ২০ মন ধান কম পাওয়ার আশঙ্কা প্রকাশ করছে তারা।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়ারা মন্ডল এ বিষয়ে বলেন, উপজেলায় বিভিন্ন এলাকার ধান ক্ষেতে বিচ্ছিন্ন ভাবে লেদা পোকা আক্রমন করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উঠোন বৈঠক, লিফলেট বিতরণের মাধ্যমে চাষীদের সচেতন করা হয়েছে। তিনি চাষীদের মাঠ থেকে ধান কেটে দ্রুত মাড়াই করার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ