• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে কোটি টাকার সম্পদ (ভিডিও)

সিসি নিউজ, ২০ নভেম্বর।। নীলফামারীর সৈয়দপুরে উর্দুভাষী ক‌্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ পরিবারের ২৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, আজ বুধবার বেলা আড়াইটার দিকে শহরের শহীদ জহুরুল হক সড়কের দূর্গামিল নামক উর্দুভাষী ক্যাম্পে আগুনের সূত্রপাত ঘটে। ক‌্যাম্পের জনৈক চুন্ন মিয়ার বাড়ীর রান্না ঘর থেকে এ আগুনের সুত্রপাত। ঘনবসতি হওয়ায় দ্রুত আগুনের লেলিহান শিখা অন্যান্য বাড়ীতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সৈয়দপুর, তারাগঞ্জ ও উত্তরা ইপিজেডের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভানোর কাজ শুরু করে। প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এরই মধ্যে ১৭ পরিবারের ২৬টি ঘর আগুনে পুড়ে ভষ্মীভুত হয়।

পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু সিসি নিউজকে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ‌্যে নওশাদ হোসেনের বিয়ের আয়োজন চলছিল। আগামী শুক্রবার তার বিয়ে। এ বিয়ের সাজসরঞ্জাম, গহনা ও নগদ টাকা পুড়ে গেছে।  তিনি জানান, আগুনে প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান খোকন সিসি নিউজকে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চুলার আগুন থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। তিনি জানান, কাঁচা বাড়ি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ