• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নদীর পানির নীচে শতাধিক কৃষকের ফসল

সিসি নিউজ, ২২ নভেম্বর।। নীলফামারীর সৈয়দপুরের চওড়া নদীর পানিতে ডুবে গেছে শতাধিক কৃষকের ফসল। উঠতি ধানসহ শতিকালীন নানা ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। নদীর খনন কাজের জন্য পানি উন্নয়ণ বোর্ডের নির্ধারিত ঠিকাদার কর্তৃক বাঁধ দেয়ায় এ ঘটনা ঘটেছে।

সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া এলাকার কৃষক রফিকুল ইসলাম জানায়, নদীর ভাটির দিকে প্রায় দুই কিলোমিটার দূরে বাঁধ দেয়ায় গতকাল থেকে পানি বৃদ্ধি পায়। এতে উঠতি ধানসহ, আলু, সরিষা ও পেঁয়াজের ক্ষেত পানিতে ডুবে যায়। এতে নষ্ট গেছে শীতকালীন সবজির ক্ষেত।

শুক্রবার সকাল ১১টায় সরজমিনে গিয়ে দেখা যায়, পানিতে ডুবে থাকার কারণে কৃষকরা তড়িঘড়ি করে কাঁচা-পাকা ধান কাটছে। দ্রুত নদীর পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে ওই এলাকার কৃষকরা।

কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম‌্যান এনামুল হক চৌধুরী শতাধিক কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব‌্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া জানান, পানি নিষ্কাষন এবং ফসলের যাতে কোন প্রকার ক্ষতি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ