• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফের বাড়লো সোনার দাম

সিসি নিউজ, ২৪ নভেম্বর।। দেশের বাজারে আবারো সোনার দাম বেড়েছে। দেড় মাসের ব্যবধানে ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম।

আজ রবিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায়। এর আগে স্বর্ণের দাম বেড়েছিল চলতি বছরের ১১ সেপ্টেম্বর।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরির দাম ধরা হয়েছে ৫৫ হাজার ৬৯৬ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৪ হাজার ৫২৯ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতিভরির দাম হবে ৫০ হাজার ৬৮০ টাকা। এখন রয়েছে ৪৯ হাজার ৫১৩ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতিভরির অপরিবর্তিত দাম রয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম প্রতিভরি ৯৩৩ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ