• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

সিসি নিউজ, ২৫ নভেম্বর ।। নীলফামারীর সৈয়দপুরে প্রায় কোটি টাকার মূল্যের ১৮ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার উপজেলার ৩ নং বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ায় ওই জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় কোটি টাকা।
জানা গেছে, উল্লিখিত এলাকায় ১ নম্বর খতিয়ানে ২০১৩ এবং ২০১৪ নম্বর দাগে যথাক্রমে ৬ শতক ও ১২ শতক সর্বমোট ১৮ শতক সরকারি খাম জমি রয়েছে। একই এলাকার মৃত. মফেল উদ্দিনের ছেলে মো. আজহারুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সরকারি ওই খাস জমি দখল করে রেখেছিলেন। পরবর্তীতে তিনি ওই খাস জমিতে রাতারাতি পাকা সীমানা প্রাচীর দিয়ে বাড়ি নির্মাণ করার পাঁয়তারা করছিলেন।
আজ সকালে খবর পেয়ে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ভূমি অফিসের লোকজন নিয়ে সেখানে যান। এ সময় সেখানে থাকা সরকারি খাস জমি মাপজোক করে সীমানা নির্ধারণ করা হয়। পরে খাস জমি দখলকারী আজহারুল ইসলাম কর্তৃক নির্মিত পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়া হয়েছে।
এ সময় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশিকুর রহমান, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি সুফী আমানত শাহ্, সার্ভেয়ার রিপন কুমার প্রামানিক ও সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, সরকারি খাস জমি পাকা সীমানা প্রাচীর দিয়ে দখলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা মাপজোক করে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত খাস জমি সরকারি কাজে ব্যবহার করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ