জয়পুরহাট, ২৭ নভেম্বর ।। জয়পুরহাটে ইটভাটার স্তুপকরা মাটির নিচে পড়ে সবুজ হোসেন (৩০)নামে এক শ্রমিক মারা গেছেন। বুধবার বিকেলে আক্কেলপুর উপজেলার তিলকপুর এলাকার আবুল খায়েরের ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ওবায়েদ বিষয়টি নিশ্চত করেছেন।
ওসি আবু ওবায়েদ বলেন, তিলকপুর এলাকায় মেসার্স আবুল খায়ের ইট ভাটায় অন্য শ্রমিকদের সঙ্গে ঢিবি থেকে মাটি সরানোর কাজ করছিল সবুজ হোসেন । এ সময় স্তুপকরা মাটি ধসে নিচে পড়ে চাপা পড়েন তিনি।
পরে অন্য শ্রমিকরা মাটি সরিয়ে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
নিহত সবুজ হোসেন নওগাঁর সদর উপজেলার ধুপাইপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।