• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে ২ হাজার টন পেঁয়াজ

সিসি ডেস্ক, ২৮ নভেম্বর।। চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে আমদানির ২ হাজার টন পেঁয়াজ। পথে আরো ৩ হাজার টন। তবে আমদানি বাড়লেও বাজারে এখনো এর প্রভাব পড়েনি। খুচরা বাজারে দাম বেশি হওয়ায় প্রতিদিনই ভিড় বাড়ছে টিসিবির ট্রাকসেলে।

দীর্ঘ এ লাইন কম দামে পেঁয়াজ কিনতে। টিসিবির ট্রাক থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা।

নিয়ম অনুযায়ী জনপ্রতি ২ কেজি করে পেঁয়াজ বিক্রির কথা থাকলেও এখন মিলছে ১ কেজি। তাও পেতে যেন রীতিমত যুদ্ধ করতে হচ্ছে ক্রেতাদের। আবার অনেক অপেক্ষার পরও খালি হাতেই ফিরছেন কেউ কেউ।

এছাড়া বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে জোরদার হয়েছে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া। কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার খালাস হচ্ছে ২০০০ টন। আরো ৩০০০ হাজার টন পথে। এসব পেঁয়াজ আসছে মূলত চীন থেকে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, মেঘনা গ্রুপের ৭৮০ টন পেঁয়াজ আসবে কয়েক দিনের মধ্যে।

পেঁয়াজ আমদানির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান অনুমতি পত্র নিয়েছে প্রায় ৯৬ হাজার মেট্রিক টনের।
উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ