• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে চাউলকল মালিক সমিতির কমিটি গঠন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে চাউলকল মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন। সহকারী অধ্যাপক মঞ্জিল মোরশেদকে আহবায়ক ও শফিকুল ইসলাম বাবুকে যুগ্ম আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ঠ চাউলকল মালিক সমিতির এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ২৮ নভেম্বর বৃহষ্পতিবার রাবিয়া কমিউনিটি সেন্টারে, চাউলকল মালিক সমিতির সভাপতি শাহেদার আলী শাহ’র সভাপতিত্বে দিনব্যাপী চাউলকল মালিক সমিতির বার্ষিক সাধারন সভায়, সকলের সম্মতি ক্রমে পুর্বের কমিটি বিলুপ্তি করে এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, চাউলকল মালিক প্রভাষক হামিদুল হক, চাউলকল মালিক আলাউদ্দিন ও জাহেদুল ইসলাম।
সাধারন সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাউলকল মালিক সমিতির সদ্য বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক প্রভাষক সামিউল আলম, সহ-সভাপতি মশিউর রহমান বুলবুল, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সামছুল হক মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন। বার্ষিক সাধারন সভায় ফুলবাড়ী উপজেলার চাউলকল মালিক সমিতির সকল সদস্যগন উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ