• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

সিসি নিউজ, ২৯ নভেম্বর।। নীলফামারীর সৈয়দপুর কিন্ডারগার্টেন উন্নয়ন সমিতি আয়োজিত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন পরীক্ষা – ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ওই পরীক্ষার আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারই প্রথমবারের মতো সৈয়দপুর কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে উপজেলার পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ওই মেধা মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়। এতে উপজেলা ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর সর্বমোট ২৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহনের জন্য প্রবেশপত্র সংগ্রহ করে। কিন্তু অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় ২৭৫জন। সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সর্বমোট ১০০ নম্বরে ওই পরীক্ষা নেয়া হয়।
পরীক্ষা চলাকালে সৈয়দপুর কিন্ডারগার্টেন উন্নয়ন সমিতির সভাপতি মীর সানোয়ার আলী, সাধারণ সম্পাদক মো. হেলাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দপুর মুসলিম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. আব্দুল সোহাদ কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় মেধা মূল্যায়ন পরীক্ষা আয়োজক কমিটির সমন্বয়ক ও সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো. রাজিব উদ্দিন বাবু, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের আল-হুদা একাডেমীর অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ